আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরের আতিককে ঢাকায় গুলি করে হত্যা করলো দূর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা :

Photo-Atik-Gopalpur-Tangail-05.05.2016

নিহত কাজী আতিক

রাজধানীর উত্তরায় গোপালপুরের কাজী আতিক (৩০) নামের এক গার্মেন্টস কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আতিক টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের কাজীবাড়ি মহল্লায় মৃত পান্না কাজীর একমাত্র ছেলে। একমাত্র ছেলের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, বুধবার রাত ১১টার দিকে উত্তরা হাউস বিল্ডিংয়ের সামনে গুলিবিদ্ধ হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যান। নিহত কাজী আতিক ক্যান্টনমেন্টের মানিকদি এলাকার অনন্ত গার্মেন্টসের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

নিহত কাজী আতিক পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন। গত এক বছর আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নতুন সংসার শুরু করেছিলেন।

নিহত আতিকের স্ত্রী জেসমিন জানান, কী কারণে তার স্বামীকে গুলি করা হয়েছে, তিনি তা এখনো বুঝে উঠতে পারছেন না। ময়নাতদন্তের পর তার লাশ নিহত আতিকের গ্রামের বাড়ি গোপালপুরে নেয়া হবে।

হাসপাতালে আতিকের বন্ধু মনির জানান, আতিকের কাছ থেকে নগদ আট হাজার টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

হাসপাতাল ক্যাম্পের পুলিশের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা মোজাম্মেল হক আতিককে হাসপাতালে নিয়ে আসার তথ্য নিশ্চিত করেন।

এদিকে কাজী আতিক গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার খবর গোপালপুরে ছড়িয়ে পড়লে মুহূর্তেই শোকের ছায়া নেমে এসেছে। নিহত কাজী আতিককে এক পলক দেখার জন্য ঢাকা থেকে তার লাশ পৌছার অপেক্ষায় গোপালপুর পৌরশহরের কাজীবাড়ি মহল্লায় আতিকের অগনিত বন্ধুবান্ধব পাড়া-প্রতিবেশী ও আত্নীয়স্বজনদের ভীড়সহ আহাজারি চলছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!