আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


উত্তর টাঙ্গাইলে বিদ্যুৎ বিভ্রাটে তিন দিন ধরে চার হাজার সেচপাম্প বন্ধ

নজীরবিহীন বিদ্যুৎ বিভ্রাটের দরুন সেচের অভাবে দেড়লক্ষ একের বোরো ফসল পুড়ে বিনষ্ট

নিজস্ব সংবাদদাতা : 

Photo-Gopalpur-Tangail 29.04.2016

নজীরবিহীন বিদ্যুৎ বিভ্রাটের দরুন টাঙ্গাইলের পাঁচ উপজেলায় দেড় লক্ষ একর বোরো ফসল সেচের অভাবে বিনষ্ট হচ্ছে। কষ্টের ফসল চিটা হয়ে ঝরে পড়ায় কৃষকরা চোখে জলে ভাসছে।

জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর, মধুপুর, ধনবাড়ি, ঘাটাইল ও ভূঞাপুর উপজেলায় আড়াই লক্ষ একরে বোরোর আবাদ হয়েছে। সেচের জন্য রয়েছে পল্লী বিদ্যুতের সাত হাজার গভীর ও অগভীর নলকূপ। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিদ্যুৎ সরবরাহ করে। চাহিদা ৩৩ মেঘাওয়াট। জামালপুর ও টাঙ্গাইল পিডিবি সরবরাহ করা হয় ৬/৭ মেঘাওয়াট। কোনো কোনো দিন তিনচার মেঘাওয়াট।

ঘাটাইল জিবিজি কলেজের উপাধ্যক্ষ মতিউর রহমান জানান, তিনি সমবায় সমিতির ভিত্তিতে একটি গভীর ও দুটি অগভীর নলকূপ পরিচালনা করেন। টানা দুই সপ্তাহ ধরে পল্লী বিদ্যুৎ ২৪ ঘন্টায় গড়ে একদেড় ঘন্টার বেশি বিদ্যুৎ দেয়নি। ওই বিদ্যুতে ভোল্টেজ না থাকায় সেচ পাম্পের মোটর ঘুরেনা। ফলে সেচ কাজ একদম বন্ধ রয়েছে। এমতাবস্থায় সেচের অভাবে স্কীমের তিনচতুর্থাংশ বোরো ধান পুড়ে গেছে। শীষের কাঁচা ধানের দুধ শুকিয়ে চিটা হয়ে যাচ্ছে। কষ্টের ফসল সেচ সংকটে পুড়ে যাওয়ায় কৃষকরা ক্ষেতের আইলে বসে চোখের জলে ভাসছে। একই অবস্থা গোপালপুর, ধনবাড়ি ও মধুপুর উপজেলার নগদাশিমলা, হাদিরা, ঝাওয়াইল, আলমনগর, ধোপাকান্দি, বলিভদ্র, মুশুদ্দী, ধোপাখালি, গোলাবাড়ি, আউশনারা, আলোকদিয়া ও মির্জাবাড়ি ইউনিয়নের চার শতাধিক গ্রামের।

আজ শুক্রবার স্থানীয় সাংবাদিকরা সরেজমিন ঘুরে দেখতে পান শত শত নলকূপ বিদ্যুতের অভাবে টানা পাঁচসাত দিন ধরে অচল। বিদ্যুৎ সংকটের পাশাপাশি গোঁদের উপর বিষ ফোড়া হয়ে দেখা দিয়েছে ডিজেল সংকট। কৃষকরা সরকার নির্ধারিত দামে ডিজেল পাচ্ছেনা।

গোপালপুর উপজেলা কৃষি অফিস ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না ঘটলে বোরো উৎপাদন হুমকির মুখে পড়বে। কৃষকরা সর্বশান্ত হয়ে পড়বে।

পল্লী বিদ্যুতের গোপালপুর জোনাল ম্যানেজার নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিন সপ্তাহ ধরে চাহিদার এক চতুর্থাংশ বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছেনা। ফসল ক্ষতিগস্ত হলেও তাদের করণীয় কিছু নেই।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!