আজ || বুধবার, ২৪ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


এই প্রথম একসাথে গাইলেন অপূর্ব ও ঈশিতা

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মত এবারও ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নির্মাণ করেছে ঈদের বিশেষ পাঁচফোড়ন। বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হয় এবং সেই বিশেষ দিনটিকে ঘিরেই অনুষ্ঠানটি সাজানো হয়। তারই ধারাবাহিকতায় কোরবানীর ঈদ উপলক্ষে এবারও নির্মান করা হয়েছে ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। অভিনয় শিল্পী ও মডেল হিসেবে অপূর্ব ও ঈশিতা সুপরিচিত। তাদের অভিনয় প্রতিভার কথা আমাদের সকলেরই জানা। ঈশিতার সঙ্গীত প্রতিভার সঙ্গে অনেকের পরিচয় থাকলেও অপূর্ব যে চমৎকার গাইতে পারেন তার প্রমাণ পাওয়া যাবে এবারের পাঁচফোড়নে। অর্থাৎ এবারের পাঁচফোড়নের ঈদ অনুষ্ঠানে দর্শকরা অপূর্বর নুতন প্রতিভার সঙ্গে পরিচিত হবেন। অপূর্ব এর আগে নিজের লেখা , নিজের সুর করা গানে নিজেই কন্ঠ দিয়েছিলেন মধুমিতা নাটকে। তারপর আর কোন নাটকে কিংবা অনুষ্ঠানে তিনি গান করেননি। অপূর্ব এই প্রথম স্বকণ্ঠে কোন অনুষ্ঠানে গাইলেন। গানের কথা হচ্ছে ‘একটু সুখে ভাসতে দুঃখ ভুলে হাসতে, বলো কে না চায়….’। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু আর সুর ও সঙ্গীতায়োজন করেছেন আলী আকবর রূপু। চমৎকার ও নান্দনিক চিত্রায়নে গানটি দর্শকদের ভিন্ন স্বাদ দেবে। অত্যন্ত আন্তরিকতা ও আনন্দের সাথে শিল্পীরা গানটির শব্দ ধারন ও চিত্রায়নে অংশ নিয়েছেন। পাঁচফোড়ন নির্মান করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত ১০:৩০ মিনিটে প্রচারিত হবে। অনুষ্ঠানটি পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেড এর সৌজন্যে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!