আজ || শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও অদম্য পাঁচ নারীকে সম্মাননা প্রদান       অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান       গোপালপুরে প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী স্মৃতি কর্ণার উদ্বোধন       গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে সবজি বীজ বিতরণ       প্রয়াত শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা       গোপালপুরে যমুনার চরাঞ্চলে শিশুদের মাঝে পোশাক ও জুতা বিতরণ       গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করলেন মাউশি পরিচালক       চালকের গাফিলতিতে ঝিনাই নদীতে পর্যটকবাহী মাইক্রোবাস       গোপালপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা       “জামালপুর এক্সপ্রেস” দিক পরিবর্তন, একটি জনপ্রিয় ট্রেনের মৃত্যু    
 


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে ফেলে ৪ যাত্রীকে হত্যা

 

 ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেপপথের ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ভাদুঘরে ট্রেন থেকে ফেলে ৪ জনকে হত্যা ও ২ জনকে আহত করেছে দুবৃত্তরা। পরে আহতদের মধ্যে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

পুলিশের ধারণা ট্রেনে ডাকাতি শেষে ডাকাতরা যাত্রীদেরকে মারধর করার পর এমনটি করে থাকতে পারে।

স্থানীয়রা জানায়, সকালে মনিংওয়ার্ক করার সময় ভাদুঘর এলাকার লোকজন ট্রেন লাইনের পাশে এক নারীসহ ৩টি লাশ এবং গুরুতর আহত অবস্থায় দুই জনকে পরে থাকতে দেখে।

এ খবর ভাদুঘর এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা লাশ দেখার জন্যে সকাল থেকে রেললাইনের পাশে ভীড় জমায়।

স্থানীয়রা আরও জানায়, আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস ট্রেন থেকে তাদেরকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। প্রায়শই ডাকাতরা যাত্রীদের ট্রেন থেকে ফেলে দিয়ে সর্বস্ব লোট করে নিয়ে যায়।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে। তবে নিহতদের পরিচয় জানাযায়নি।

হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত দুইজনের মধ্যে এক জনের পরিচয় জানা গেছে। তার নাম রুবেল মিয়া। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামে।

আহত ট্রেনযাত্রী রুবেল মিয়া বাংলামেইলকে জানায়, আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে একদল ডাকাত ব্রাহ্মণবাড়িয়া পাঘাচং এলাকায় ডাকাতি শেষে তাকে ট্রেন থেকে ফেলে দেয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বাংলাদেশটাইমস.নেট’কে জানান, স্থানীয় এলাকাবাসী তাকে জানিয়েছে ট্রেন থেকে ফেলে দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। রেলওয়ে পুলিশকেও খবর দেয়া হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!