আজ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


প্রণব মুখার্জির প্রথম আর হাসিনার শেষ সফর

130129-pranub-hasina

 

স্বরাষ্ট্র মন্ত্রীর সফরের পর এবার বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দায়িত্ব নেয়ার পরই বিদেশের প্রথম সফর হিসেবে বাংলাদেশ আসছেন ভারতের রাষ্ট্রপতি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মার্চের ৪ তারিখ আসার সম্ভাবনা রয়েছে তাঁর। মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য এই সফরে তাকে মুক্তিযোদ্ধা সম্মাননাও প্রদান করবে বাংলাদেশ সরকার। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়াদের শেষ সফরে দিল্লী যাচ্ছেন

আগস্ট মাসে।  একাধিক কূটনৈতিক সূত্রে জানা যায় আগস্টের ২১ তারিখ এ সফরে যাবেন তিনি। প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ইতিমধ্যেই আমন্ত্রণপত্র ঢাকায় পৌঁছেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। তাঁর এ সফরের সময় বহুল আলোচিত তিস্তা চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।


Top