আজ || বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও অদম্য পাঁচ নারীকে সম্মাননা প্রদান       অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান       গোপালপুরে প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী স্মৃতি কর্ণার উদ্বোধন       গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে সবজি বীজ বিতরণ       প্রয়াত শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা       গোপালপুরে যমুনার চরাঞ্চলে শিশুদের মাঝে পোশাক ও জুতা বিতরণ       গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করলেন মাউশি পরিচালক       চালকের গাফিলতিতে ঝিনাই নদীতে পর্যটকবাহী মাইক্রোবাস       গোপালপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা       “জামালপুর এক্সপ্রেস” দিক পরিবর্তন, একটি জনপ্রিয় ট্রেনের মৃত্যু    
 


দেশ আজ ডাকাতের কবলে : সাতকানিয়ায় ড.অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী আলহাজ্ব ড.কর্নেল (অব:)অলি আহমদ বীর বিক্রম এমপি বলেছেন, দেশ আজকে ডাকাতের কবলে পড়েছে। এই ডাকাতরা হলো আওয়ামীলীগের নেতাকর্মী। তারা ডাকাতির মাধ্যমে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিচ্ছে। লুটেপুটে নিচ্ছে দেশের সকল সম্পদ।
১৯ জানুয়ারি শনিবার বিকালে সাতকানিয়ার কেরানীহাটে সাতকানিয়া উপজেলা এলডিপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে তিনি সরকারের কড়া সমালোচনা করে আরো বলেন, সরকারি দলের নেতাকর্মীরা চরম লুটপাট ও দুর্নীতিতে ব্যাস্ত। আওয়ামীলীগের অনেক নেতা দুর্নীতির টাকায় বিদেশে বাড়ি তৈরী করছে, সম্পদের পাহাড় গড়ে তুলছে। তিনি বলেন, দেশে এখন কথা বলার সুযোগ পর্যন্ত নেই। সরকারের অপকর্মের সমালোচনা করলেই মামলা দেয়া হচ্ছে। প্রশাসনের সবক্ষেত্রে নির্লজ্জভাবে দলীয়করণ করা হয়েছে। সরকারি কর্মকর্তাদেরকে দলীয়কর্মীর ন্যায় ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, দেশে নির্বাচন হবে কিনা সন্দেহ, তবে নিশ্চিতভাবেই বলতে পারি অবশ্যই সরকার পরিবর্তন হবে।
উপজেলা এলডিপি সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তৃতা করেন এলডিপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক এমপি নুরুল আলম, পটিয়া পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলী, চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, উপজেলা এলডিপি সেক্রেটারি মাহমুদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, এলডিপি নেতা জকরিয়া সিকদার, নুরুল ইসলাম সিকদার, এহছানুল হক বাবলু, আবুল কাশেম সওদাগর প্রমূখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!