আজ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


সিরাজগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ : আহত ২

গতকাল সিরাজগঞ্জে দ্বিতীয় দিনে ছাত্রলীগ-ছাত্রদল নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। শনিবারের সংঘর্ষের জের ধরে রোববার পুনরায় এ সংঘর্ষ বাঁধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ৩০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেছে।

জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন সড়কে এ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে জেলা বিএনপির কার্যালয় এলাকা। পুলিশ ঘটনাস্থল থেকে এক জনকে আটক করেছে।

উল্লেখ্য শনিবারের সংঘর্ষের ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শহর বিএনপির সভাপতি সহ আহত হয়েছিলো অন্তত শতাধিক নেতা কর্মী।


Top