আজ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে বিষমুক্ত ফল-ফসল-সবজি আবাদে পার্টনার কংগ্রেস

গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুরে কৃষি সম্প্রসারণ বিভাগ বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।  এ নিরাপদ কৃষি কর্মসূচি মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।

জানা যায়, কৃষি সম্প্রসারণ বিভাগ প্রান্তিক পর্যায়ের কৃষক-কিষাণীদের নিয়ে প্রথমে গ্রুপ গঠন করছেন। এরপর এদেরকে যুগোপযুগী প্রশিক্ষণ এবং ডিজিটাল কৃষিকার্ড প্রদান করা হচ্ছে। কৃষি বিভাগ সুত্রে জানানো হয়, ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ নামক প্রকল্পের আওয়তায় উপজেলার কয়েকটি গ্রামে কৃষক পার্টনার স্কুল গ্রুপ তৈরি করা হয়। এ সুসংবদ্ধ পার্টনার স্কুল গ্রুপের মাধ্যমে কৃষিবিদরা কৃষকদের নানামুখি প্রশিক্ষণ দিচ্ছেন। প্রকল্পের কাজ সফলভাবে চলছে। নিরাপদ কৃষির মাধ্যমে উৎপাদিত কৃষি পণ্য দেশবিদেশে বাজারজাতকরণে সহযোগিতার আশ্বাস দেয়া হচ্ছে।

এ কার্যক্রমের প্রশিক্ষণ ও উদ্দীপনা পর্যবেক্ষণ উপলক্ষে আজ শনিবার গোপালপুর উপজেলা পরিষদ হল রুমে কৃষি বিষয়ক এক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের উপপরিচালক কৃষি মো. আশেক পারভেজ। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, মৎস্য অফিসার সৌরভ কুমার, কৃষক আব্দুর রউফ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবাগত সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সাদিকুল হাসান ও মো. তৌসিকুর রহমান।


Top