আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরের ধোপাকান্দি বাজারে গরু ছাগলের বিশাল হাট

গোপালপুর বার্তা ডেক্স :

গোপালপুর উপজেলার ঐতিহ্যবাহী  ধোপাকান্দি বাজারে পুর্ণ নিরাপত্তায় গরু ছাগলের এক বিরাট হাটের আয়োজন করা হয়।

হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, এ হাটকে গণমুখী করতে রয়েছে আকর্ষণীয় লটারি ও পুরষ্কারের ব্যবস্থা। সপ্তাহে প্রতি মঙ্গলবার বসবে এই হাট। আকর্ষনীয় কম মূল্যে চলবে বেচাকেনা। বেচাল ২০০ টাকা আর কিনালের ১০০ টাকা।

গরু অথবা ছাগল কোন একটা কিনলেই মিলবে বিনামূল্যে লটারির টিকেট। যা প্রতি তিন মাস পর পর ড্র অনুষ্ঠিত হবে।এ ছাড়া প্রথম তিনজন কিনাল ও বেচাল পাবে আকর্ষণীয় পুরষ্কার। হাট উপলক্ষে আরো থাকছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। এছাড়াও রয়েছে প্রতি হাটবার গ্রাম বাঙলার চিরায়ত লোক গানের আসর।

প্রতিবেদনের সময় উপস্থিত ছিলেন হাট কমিটির সভাপতি মো: হাফিজুর রহমান, সম্পাদক মো: আনিছুর রহমান আনিছ, সহ সভাপতি আ: খালেক, সহসভাপতি মো: হায়দার আলী, উপদেষ্টা মো: জালাল ও নাসির উদ্দীন প্রমুখ।


Top
error: Content is protected !!