আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

গোপালপুর বার্তা ডেক্স :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা বুধবার দুপুরে গোপালপুর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, থানা মসজিদের পেশ ইমাম মুফতি নুরুল্লাহ, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন তালুকদার, ঝাওয়াইল বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি পিযুষ কান্তি শাহা প্রমুখ।

এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পুলিশ প্রশাসন, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!