আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ

গোপালপুর বার্তা ডেক্স :
গোপালপুরে বিএনপি জামাত জোটের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আজ শুক্রবার সূতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন পৌর মেয়র রকিবুল হক ছানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। প্রধান বক্তা ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।

বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার হীরা, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহান, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহীনুল ইসলাম তরফদার বাদল, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি স্মরণ দত্ত, শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ মন্ডল প্রমুখ।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর ) আসন থেকে ইউনুস ইসলাম তালুকদারকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবি জানান।


Top