আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


গোপালপুরে লাম্পি স্কিন প্রতিরোধে উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি :

টাঙ্গাইলের গোপালপুরে ছড়িয়ে পড়েছে গবাদিপশু লাম্পি স্কিন ডিজিজ। মারা যাচ্ছে গরু বাছুর ছাগল। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি দপ্তরের উদ্যোগে লাম্পি স্কিন ডিজিজ প্রতিকার ও নিয়ন্ত্রণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেতের সভাপতিত্বে বুধবার (২ আগস্ট) সকাল দশটায় আলমনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাত। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে গত মঙ্গলবার লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রানা মিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নে এক মতবিনিময় সভা ও ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালনা করেন। ভ্যাক্সিন প্রদান ও কৃষকের সাথে মতবিনিময় সভা আয়োজনে তাগিদ দেন তিনি।


Top