আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল

গোপালপুর বার্তা :
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনায় গোপালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আভুঙ্গী জেকির বয়েলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কাজী লিয়াকত, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম লেলিল, যুগ্ম আহবায়ক গোলাম রোজ তালুকদার, যুগ্ম আহবায়ক আবু ঈসা মুনিম, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।


Top
error: Content is protected !!