আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


মধুপুরবাসীর উদ্যোগে হাসপাতালে ৪টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

ডেক্স নিউজ:
মহামারি করোনাভাইরাসে অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য টাঙ্গাইলের মধুপুরে মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের উদ্যোগে ৪টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে।

সোমবার দুপুরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিন্ডার ৪টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডা. রুবিনা ইয়াসমিন গ্রহণ করেন।
এ সময় তিনি মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি মধুপুরবাসীর সবাইকে দ্রুত টিকা নিতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষ অনুরোধ জানান।

মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের পরিচালক মাহফুজুল আজম রোমেল মধুপুর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করার সময় বলেন, সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণ যে হারে ছড়িয়ে পড়ছে এতে মধুপুর হাসপাতালে থাকা করোনা রোগীদের শ্বাসকষ্টের ভয়াবহতা রোধে মধুপুরবাসী গ্রুপের এই অক্সিজেন সিলিন্ডার অনেক উপকারে আসবে।মধুপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে অগনিত মানুষ দিনাতিপাত করছে। এসব মানুষের সহায়তায় গ্রুপের পক্ষ থেকে প্রথম ধাপে চারটি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হলো। পরবর্তীতে আরো অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে। তিনি এ ব্যাপারে সহযোগিতা করার জন্য মধুপুরের বিত্তবান লোকদের প্রতি তিনি আহব্বান জানান।

চারটি অক্সিজেন সিলিন্ডারের মধ্যে মাহফুজুল আজম রোমেল দুটি এবং ধানমন্ডি ক্লিনিক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফুল আজম রানা দুটি অনুদান দিয়েছেন।

মধুপুর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার হেলাল উদ্দিন, কনসালটেন্ট ডাক্তার তারিকুল ইসলাম, মেডিকেল অফিসার পাপন কুমার চন্দ, হাসান ইবনে মহসিন, মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের এডমিন এস আই শহীদ, মো. আলহাজ উদ্দিন, আশরাফুল আলম রিপন, খন্দকার ইসতিয়াক আহমেদ সজিবসহ স্থানীয় সাংবাদকর্মী।


Top
error: Content is protected !!