আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে টিকা গ্রহণে ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প

কে এম মিঠু, গোপালপুর:
গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিট-১৯ এর টীকা গ্রহণে ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১২ টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি গোপালপুর জোনালের ডিজিএম মুজিবুল হক মিলন, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, সম্পাদক আসাদুজ্জামান সোহেল, ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।

টাঙ্গাইল-২ আসনের সাংসদ ছোট মনিরের নির্দেশনায় এ ক্যাম্পে সহযোগিতা করছে  উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছে গোপালপুর উপজেলা আওয়ামী লীগ। আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ফ্রি নিবন্ধন কার্যক্রম চলবে।


Top
error: Content is protected !!