আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুর উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুর উপজেলা পরিষদের হলরুমে আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে, সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী।

সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন, শিল্প ও বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন, ড্রাগস এসোসিয়েশনের সভাপতি লুৎফল কবীরসহ জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনামুলক প্রচারনার উপর গুরুত্বারোপ করে সকলের মাস্ক পরিধান নিশ্চিত করা, জনসাধারণের অযথা চলাফেরা ও আড্ডা বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।


Top