আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে গ্রামে গ্রামে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু

কে এম মিঠু, গোপালপুর :
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে টাঙ্গাইলের গোপালপুরে ফেসবুক ভিক্তিক সংগঠন ‘আমরা গোপালপুরবাসী’ গ্রুপের উদ্দোগে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

আজ সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার নগদাশিমলা এলাকায় জনসচেতনতামূলক প্রচারণাসহ মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।

পরে গ্রুপের এডমিন ও ভলান্টিয়ারগণ এ কর্মসূচির প্রথম দিনে উপজেলার নগদাশিমলা ও হাদিরা ইউনিয়নের গোয়ালবাড়ি, পলশিয়া, রামদেবপুর, আজগড়া, মাকুল্লা গ্রামসহ প্রায় দশ গ্রামবাসীর মধ্যে দুই হাজার মাস্ক বিতরণ করেন।

বিতরণকালে গ্রুপ এডমিন আতাউর মিতুল, বিশ্বজিৎ চক্রবর্তী, মুহাম্মদ সাইফুল ইসলাম, আনজু আনোয়ারা ময়না, আল আমিন শোভন, আসাদুল হক মাসুম, কে এম মিঠু, রতন ঘটক ও সাংবাদিক রুবেল আহম্মেদ উপস্থিত ছিলেন।

গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, এ গ্রুপের উদ্দোগে পর্যায়ক্রমে উপজেলার ইউনিয়ন পর্যায়ের গ্রামে গ্রামে দশ হাজার মাস্ক বিতরণ করা হবে।


Top
error: Content is protected !!