আজ || রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরে দেয়ালিকা ‘বিজয়ের পংক্তিমালা’ উন্মোচন

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের সাহিত্য আড্ডার উদ্যোগে ‘বিজয়ের পংক্তিমালা’ শিরোনামে দেয়ালিকা উন্মোচন করা হয়েছে।

শুক্রবার বিকেলে পাবলিক ক্লাব ও গ্রন্থাগার আঙ্গিনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক সাংবাদিক ইলিয়াস হোসেন প্রধান অতিথি হিসেবে এ দেয়ালিকা উন্মোচন করেন।

উপজেলার প্রবীণ ও নবীন কবিদের কবিতা নিয়ে অটল শরিয়ত উল্লাহ ও বিশ্বজিৎ চক্রবর্তীর সম্পাদনায় দেয়ালিকা উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক খন্দকার আব্দুস সাত্তার।

এসময় কবি আব্দুছ ছাত্তার পলাশী, খালেক মাহমুদ, , কানিজ ফাতেমা রুমী, শামিমা ইয়াসমিন ঝর্ণা, শাহনুর আহাম্মেদ সোহাগ, মুক্তার হোসেনসহ অন্যান্য লেখক কবিগণ উপস্থিত ছিলেন।


Top