আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কে এম মিঠু, গোপালপুর :
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুকে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমীর খসরু, থানা অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।

ডা. আলীম আল রাজী সাংবাদকর্মীদের জানান, ১২ ডি‌সেম্বর থে‌কে ২৪ জানুয়ারি পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদেরকে এই টিকা দেয়া হবে। এ ক্যাম্পেইনের মাধ্যমে গোপালপুর উপজেলার ৪৫ হাজার শিশুকে এক ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা দেয়া হবে।
তিনি আরও জানান, স্বাস্থ্য সহকারীদের চলমান ধর্মঘট প্রত্যাহার না হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, নিয়োগ বিধি সংশোধন ও বেতন আপগ্রেডেশনের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে সারাদেশে ২৬ হাজার স্বাস্থ্য সহকারী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!