আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে কর্মজীবী মা ও শিশুদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

কে এম মিঠু, গোপালপুর :
‘কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায়, টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচিত উপকারভোগী মহিলাদের স্বাস্থ্যসেবায় বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় গোপালপুর উপজেলা পরিষদের হলরুমে, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত হেলথ ক্যাম্পে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস।

অনু্ষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, পৌরমেয়র রকিবুল হক ছানা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজি, মেডিক্যাল অফিসার ডা. শাহরীন রশিদী এবং মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল প্রমূখ।

হেলথ ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তারগণের মাধ্যমে বিনামূল্যে মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা এবং মাতৃদুগ্ধের উপকারীতাসহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

এসময় করোনাভাইরাসের সংক্রমণ রোধে অনু্ষ্ঠানে উপস্থিত সকলকে মাস্ক প্রদান এবং ২০১৯-২০ অর্থবছরে নির্বাচিত উপকারভোগী মহিলাদের মাঝে সাবান, ওরস্যালাইন বিতরণ করা হয়।


Top
error: Content is protected !!