আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিমদের মিষ্টি বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে, টাঙ্গাইলের গোপালপুরে দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে মিষ্টি বিরতণ করা হয়েছে।

সরকারি নির্দেশনায় আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে, উপজেলার ঝাওয়াইলের মজিদপুর নুরিয়া নিজামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে এতিম ছাত্রদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকতা বিকাশ বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মীর রেজাউল হক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন এতিমখানার মুহতামিম মাওলানা জোবায়ের।


Top