আজ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরে সাহিত্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে ‘মায়ের ঘর’ নামকরণে সাহিত্য বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে গোপালপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে মাটির মা ক্লাব আয়োজিত এ সাহিত্য বিষয়ক অনু্ষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, প্রতিভা বিকাশের সাহিত্যপত্র ‘আঁচড়’ পত্রিকার উপদেষ্ট, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী।

শিক্ষক ও সাংস্কৃতিককর্মী অটল শরিয়ত উল্লাহ’র সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাটির মা ক্লাবের প্রতিষ্ঠাতা মতিয়ারা মুক্তা।

সমসাময়িক সাহিত্য বিষয়ক আলোচনায় অংশ নেন, অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক ফারুক হোসেন, বিশ্বজিৎ চক্রবর্তী লিটন, এডভোকেট মাহমুদ হাসান, আনোয়ার হোসেন, অনিল সরকার, এনামুল হক চৌধুরী হিমেল, মাহবুব রেজা সরকার আতিক, শাহনূর আহমেদ সোহাগ, লেখক মুক্তার হোসেন ও আব্দুল জলিল প্রমূখ।

অনু্ষ্ঠান শেষে সাংস্কৃতিককর্মী বিশ্বজিৎ চক্রবর্তী লিটনকে সভাপতি করে, মাটির মা ক্লাবের সাহিত্য-সংস্কৃতি ও মানবিক পরিচালনা কমিটি গঠন করা হয়।


Top