আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


এমপি ছোট মনিরের করোনামুক্তিতে গোপালপুরে দোয়া মাহফিল

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনিরের করোনামুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বাদ আসর গোপালপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল যৌথভাবে আয়োজন করেন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

 

করোনায় আক্রান্ত স্থানীয় সাংসদের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতে উপজেলা, শহর এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

এমপি জানান, শরীরে জ্বর অনুভবসহ করোনার দু’তিনটি উপস্থিত থাকায় তিনি টাঙ্গাইল হাসপাতালে করোনা পরীক্ষার স্যাস্পোল দেন। গত শনিবার তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে।

ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন এমপি ছোট মনির, মানবসেবার লক্ষ্যে দ্রুত সুস্থ হয়ে সকলের মাঝে ফেরে আসতে দেশবাসীসহ তার আসনের সর্বস্তরের জনগণের দোয়া কামনা করেন।

উল্লেখ্য, মহামারী করোনারোধে শুরু থেকেই নিজ সংসদীয় আসন গোপালপুর ও ভূঞাপুর উপজেলার জনগণের সুরক্ষায়, নানামুখী কর্মসূচী গ্রহণ এবং বাস্তবায়নে পথে-প্রান্তের ঘুরে বেড়ানো এমপি ছোট মনির গত শনিবার (১৯ সেপ্টেম্বর) করোনায় আক্রান্ত হন।


Top
error: Content is protected !!