আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


ভূঞাপুরে খেলাধুলার চর্চা বাড়াতে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন

কে এম মিঠু, গোপালপুর :
সঠিক নিয়মের সাথে শিক্ষা নিয়ে খেলাধুলার চর্চা বাড়াতে ‘আলহাজ্ব এডভোকেট আব্দুল গফুর স্পোর্টস একাডেমি’ নামে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় প্রথম ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জয়েন্ট ভেনচার (JAFF) এর সহযোগিতায়, স্থানীয় সাংসদের পিতা বিশিষ্ট কৃতিফুটবলার আলহাজ্ব এডভোকেট আব্দুল গফুরের নামকরণে উপজেলার একমাত্র এ স্পোর্টস একাডেমির শুভ উদ্বোধন করেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির।

ভূঞাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে উদ্বোধন অনু্ষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সাবেক কৃতিফুটবলার আলহাজ্ব এডভোকেট আব্দুল গফুর, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো. শফিকুল ইসলাম রতনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্নস্তরের বর্তমান ও সাবেক খেলোয়াড়গণ এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!