আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে বন্যার্তদের ত্রাণ নিয়ে ট্রাক পুকুরে

কে এম মিঠু, গোপালপুর :
বানভাসী মানুষের জন্য বরাদ্দ দেয়া ত্রাণসামগ্রী নিয়ে ট্রাক পুকুরে তলিয়ে গেছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপালপুর উপজেলার নারুচি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সংরক্ষিত আসনের মহিলা এমপি অপরাজিতা হকের নামে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ দেয়া ত্রাণ টাঙ্গাইল থেকে ট্রাকে করে উপজেলার হেমনগর ইউনিয়নের নারুচি গ্রামে নিয়ে আসার পথে ভাঙ্গাচোরা রাস্তায় ট্রাকটি উল্টে পুকুরে গিয়ে পড়ে। এতে চালকসহ দুজন আহত হয়।

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মধ্যে বিতরণের জন্য এসব মালামাল টাঙ্গাইল গুদাম থেকে আজ সোমবার দুপুরে উত্তালন করা হয়। সংরক্ষিত আসনের মহিলা এমপির গ্রামের বাড়ি নারুচিতে নিয়ে এসব ত্রাণ আগামী মঙ্গলবার বিতরণের কথা ছিল।

মহিলা এমপি অপরাজিতা হক জানান, এক হাজার লোকের জন্য প্যাকেট করা ত্রাণে ছিল চাল, ডাল তেল ও চিনি। তার বাড়ির নিকটে এসে ত্রাণের ট্রাক উল্টে যায়। আগামীকাল দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এসব ত্রাণ বন্যার্তদের মধ্যে বিতরণের কথা ছিল।

হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব জানান, জলকাদায় ত্রাণের প্রায় মালামাল ভিজে খাবারের অনুপযোগি হয়ে গিয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!