আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে তরুণদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :
শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের প্রতিভা বিকাশসহ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে টাঙ্গাইলের গোপালপুরে তরুণদের মাঝে ফুটবল, জার্সি এবং কেরামবোর্ড বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (১২ জুলাই) বিকালে উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।

২০১৯-২০ অর্থবছরে এডিপির আওতায় প্রথম দফায় উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের জন্য, চার শতাধিক ফুটবল, অর্ধশতাধিক জার্সি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য শতাধিক কেরাম বোর্ড বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, সম্পাদক আসাদুজ্জামান সোহেল, ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণ ক্রীড়াসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!