আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে গরুর খামারে অগ্নিকান্ড; ধারণা ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

গোপালপুর বার্তা ডেক্স :
রবিবার (৫ জুুুুলাই) ভোর রাতে গোপালপুর উপজেলার দক্ষিণ গোলাবাড়ী গ্রামে এক অগ্নিকান্ডে গবাদি পশুসহ ৫ লক্ষ টাকার সহায়সম্পত্তি ভস্মিভূত হওয়ার খবর মিলেছে।

ওই গ্রামের ঠিকাদার ব্যবসায়ী আতাউর রহমান রাণা সরকার জানান, তার পড়শী তারা মিয়ার গরুর খামারে মশা তাড়ানোর জন্য গত শনিবার সন্ধ্যা রাতে গোশালায় মশার কয়েল জ্বালিয়ে দেন। সবার অলক্ষে সেই মশার কয়েল থেকে আজ রবিবার ভোর রাতে প্রথমে গোশালায় আগুন ধরে। পরে সে আগুন ছড়িয়ে পড়ে বাড়িময়। এতে গোশালা, থাকার ঘর ও রান্নাঘর পুড়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় দুটি ছাগল ও দুটি গরু। অপর ৫টি গরু পুড়ে আহত হয়।

খামার মালিক তারা মিয়া জানান, তিনি খুবই গরীব মানুষ। এনজিও এর ঋণ এ খামার করেন তিনি। গরুর খামারেই তার আয়রোজগারের একমাত্র ভরসা। অগ্নিকান্ডে দুটি দুধল গাভী ও দুটি গর্ভবতী ছাগল মারা গেছে। আরো ৫টি ষাড় ও বকনা এবং একাধিক ছাগল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা। সর্বস্ব হারিয়ে এখন তার পথে বসার উপক্রম হয়েছে।

গোপালপুর ফায়ার সার্ভিস জানান, তাদেরকে বিষয়টি জানানো হয়নি। তবে তারা লোক মুখে অগ্নিকান্ডের খবরটি পরে শুনেছেন। গ্রামবাসি নিজেরাই আগুন আয়ত্ব আনেন বলে জানা গেছে।

ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।


Top
error: Content is protected !!