আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


মধুপুরে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানবীজ বিতরণ

গোপালপুর বার্তা ডেক্স :
করোনাভাইরাস রোধে কর্মহীন হয়ে পড়া টাঙ্গাইলের মধুপুরে প্রায় চারশত কৃষকের মাঝে উচ্চ ফলনশীল ধানবীজ বিতরণ করা হয়েছে।

দেশে চলমান মহামারি কোভিড-১৯ এর কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় মঙ্গলবার সকালে উপজেলার বেলুটিয়া দত্তবাড়ী বাজারে ‘বায়ার ক্রপসায়েন্স লিমিটেড’ এর পক্ষ থেকে কৃষক প্রতি ৩ কেজি করে উচ্চ ফলনশীল হাইব্রিড অ্যারাইজ এজেড ৭০০৬ ও অ্যারাইজ গোল্ড জাতের ধানবীজ বিতরণ করা হয়।

ধানবীজ বিতরণকালে উপস্থিত ছিলেন, বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের টাঙ্গাইল জেলা সিনিয়র টেরিটরি অফিসার কৃষিবিদ মো. একরামুল হক, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল, মো. আনিছুর রহমান ও মো. রফিকুল ইসলাম প্রমূখ।


Top