আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে আক্রান্ত পরিবারে আরও দু’জনসহ করোনা সনাক্ত ৪ ব্যক্তি

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে আজ বৃহস্পতিবার (১৮ জুন) আক্রান্ত পরিবারের আরও দু’জনসহ ৪ ব্যক্তির নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে।

আক্রান্তরা হলেন, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি গোপালপুর জোনাল অফিসের এজিএম পৌরশহরের নন্দনপুর কাচারীপাড়া এলাকার ভাড়াটিয়া ও করোনায় সনাক্ত হয়ে লকডাউনে থাকা মোহাম্মদ রাকিবের মা রমিছা বেগম (৫০) ও বোন ফারিয়া আক্তার (১৭), হেমনগরের বেলুয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে লিটন মিয়া (৩৫) এবং হাদিরার ভাদুরীরচর গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে শরিফুল ইসলাম (৩০)।

আজ নতুন করে ৪ জনসহ গোপালপুর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১জনে। এরমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছেন ১০ জন।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী এ তথ্য নিশ্চিত করে জানান, করোনার উপসর্গ থাকায় অাক্রান্তদের স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সকালে মা-মেয়েসহ ৪ জনের নমুনা রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস জানান, সরকারি নির্দেশনা মোতাবেক আক্রান্ত ব্যক্তিদের বাড়ী লকডাউন করাসহ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Top
error: Content is protected !!