আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


কালিহাতীতে বালু উত্তোলনের দায়ে দুইটি ভেকু জ্বালিয়ে ধ্বংস

নিজস্ব প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে প্রায় ৮০ লক্ষ টাকা মূল্যের দুইটি এক্সেভেটর (ভেকু) জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা’র নেতৃত্বে, বুধবার দুপুরে উপজেলার এলেঙ্গা লৌহজং নদীর বাঁশি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় আগুন জ্বালিয়ে দিয়ে ওই ২টি এক্সেভেটর ধ্বংস করে দেয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা বলেন, সরকার ও জনগণের স্বার্থ রক্ষার্থে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে, মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকা আনুমানিক ৮০ লাখ টাকা মূল্যের দুটি এক্সেভেটর ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন কর্তৃক এধরণের অভিযান অত্র উপজেলায় অব্যাহত থাকবে।
যে সমস্ত বালু অবৈধভাবে উত্তোলিত হয়েছে তা রাষ্ট্রীয় সম্পদ। এগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমাদানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!