আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে শিশু ধর্ষণ চেষ্টাকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে ৪ বছরের এক অবুঝ শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জুয়েল নামের এক বিবাহিত যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আজ বুধবার সকালে উপজেলার হাদিরা ইউনিয়নের হাদিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নরপশু জুয়েল ওই এলাকার চা বিক্রেতা হাবিবুর রহমান হবির ছেলে।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে জুয়েল ওই শিশুকে দোকান থেকে লোভনীয় সামগ্রী কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের পিছনে নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে কৌশলে শিশুটির পড়নের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে জুয়েলকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় মামলার প্রস্ততি চলছে।


Top
error: Content is protected !!