আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ১৫০টি হতদরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে ১৫০টি অসহায় ও অতিদুঃস্থ পরিবারের মাঝে, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার (২১ মে) গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত, করোনার সংক্রমণ রোধে সমাজের কর্মহীন ও হতদরিদ্রের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি বিকাশ বিশ্বাস।

পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলীম আল রাজীর নেতৃত্বে, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, কর্মকর্তা ও কর্মচারীগণ সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরসহ গোপালপুর পৌরসভার কোনাবাড়ী ও ডুবাইল গ্রাম এলাকায় অতিদুঃস্থ ও কর্মহীন ১৫০টি পরিবারের মাঝে, আসন্ন পবিত্র ঈদের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, চিনি, দুধ, সেমাইসহ সাবান ও মাস্ক বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত সবাইকে পুষ্টি বিষয়ক বিভিন্ন তথ্য প্রদানসহ বিশ্বব্যাপী বিরাজমান করোনার সংক্রমণ থেকে সুরক্ষা পেতে, সামাজিক দূরত্ব অনুসরণ করাসহ ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয় ও স্বাস্থ্যবিধি সম্পর্কে নানাবিধ আলোচনা করেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলীম আল রাজী।


Top
error: Content is protected !!