আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে যাত্রী ছাউনি ও মানবতার দেয়াল উদ্বোধন

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ঐতিহ্যবাহী গ্রাম ডুবাইল বাজারে যাত্রী ছাউনি ও মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে স্থানীয় সামাজিক সংগঠন ‘তারুণ্যের জয়’ এর উদ্যোগে এ যাত্রী ছাউনি ও মানবতার দেয়াল প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনিরের পিতা, বিশিষ্ট আইনজীবী মো. আব্দুল গফুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মোহাম্মদ আমীর খসরু, থানা অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফিক।

এসময় ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার, শহর আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রঞ্জু, পৌর কাউন্সিলর মো. আব্দুস সোবহান, শহর যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল কবীর, ডুবাইল বণিক সমিতির সভাপতি আব্দুল আলীম, শিক্ষক মাওলানা আব্দুল বাছেদ আরিফী, সাংবাদিক কে এম মিঠু, তারুণ্যের জয় সংগঠনের সভাপতি মাহবুবুল আলম, কার্যকরি সদস্য শামীম আল সাদিক, উজ্জ্বল সরকার, মো. ওমর ফারুক, নাসির শিকদার ও খাইরুল ইসলাম রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!