আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরের হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ ছাত্রলীগ হাদিরা ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার বিকালে চাতুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত, হাদিরা ইউনিয়ন ছাত্রলীগ শাখার কর্মী সম্মেলন প্রধান ছিলেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব ছোট মনির।

হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ রায় পিয়াসের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফিক। প্রধান বক্তা ছিলেন গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ।

সম্মেলনে মো. হুমায়ুন কবিরকে আহ্বায়ক, রাশেদুল ইসলাম রুবেল ও ফারহান ফেরদৌসকে যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত করে, আগামী তিন মাসের মধ্যে উক্ত শাখার পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

টাঙ্গাইল জেলা এবং গোপালপুর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন অাওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!