আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


সুজন- সুশাসনের জন্য নাগরিক গোপালপুর উপজেলা ও পৌর শাখার কমিটি

কে এম মিঠু, গোপালপুর :

সুজন- সুশাসনের জন্য নাগরিক গোপালপুর উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা শাখায় সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক এবং পৌর শাখায় সভাপতি আজমল খান ও সাধারণ সম্পাদক হিসেবে রতন ঘটককে নির্বাচিত করা হয়।

মঙ্গলবার গোপালপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।

উপজেলা শাখার কমিটিতে সহ-সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সন্তোষ কুমার দত্ত, যুগ্ন সম্পাদক মো. আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক কে এম মিঠু, কোষাধক্ষ মনোয়ারা বেগম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুছ ছাত্তার পলাশী, সদস্য হিসেবে আতাউর রহমান মিতুল, মো. এনামুল হক চৌধুরী, মো. শাহানুর আহমেদ সোহাগ, মো. সাইফুল ইসলাম মিন্টু, অধ্যাপক নারগিস জাহান এবং অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, মীর আব্দুর রহীম, মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান তুলা, মো. শামসুল হক মাস্টার, মো. মোজাম্মেল হোসেন, মো. নুরনবী বালাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, খন্দকার আব্দুল ওয়াদুদ  এবং আনজু আনোয়ারা ময়নাকে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করা হয়।

পৌর শাখার কমিটিতে সহ-সভাপতি জাহানারা বেগম, যুগ্ন সম্পাদক প্রশান্ত কুমার দে লিখন, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম, কোষাধক্ষ মো. নাসির এবং হাবিবুর রহমান, এ্যাডভোকেট নিউটন, রণি সাহা, আব্দুল মালেক এবং ডা. জামিল রহমানকে সদস্য হিসেবে নির্বাচন করা হয়।


Top