আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কে এম মিঠু, গোপালপুর :

আজ মঙ্গলবার গোপালপুরে দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

গোপালপুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইত্তেফাক সংবাদ সংবাদদাতা এবং প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন। প্রধান অতিথি ছিলেন মেয়র রকিবুল হক ছানা।

বক্তব্য রাখেন ওসি মুস্তাফিজুর রহমান, ওসি (তদন্ত) মো. কাইয়ুম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রকৌশলী খন্দকার গিয়াস উদ্দীন, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত।

পরে কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


Top
error: Content is protected !!