আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গুজব ঠেকাতে গোপালপুর থানা পুলিশের নানামুখী পদক্ষেপ, মিডিয়ার সহায়তা কামনা

কে এম মিঠু, গোপালপুর :

“গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না, মাদককে না বলুন, জঙ্গিবাদ রুখে দাঁড়াই” বিষয়ে গোপালপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও মিডিয়াকর্মীদের সাথে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার জনসচেতনতামূলক অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অাজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে থানায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ওসি মুস্তাফিজুর রহমান জানান, সম্প্রতি পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে মর্মে যে খবর চারিদিকে ছড়িয়েছে, তা সম্পূর্ণরূপে একটি গুজব৷ এই গুজবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মানুষ হত্যার মত জঘন্য ঘটনাও ঘটেছে৷ তাই অামি প্রিয় গোপালপুরবাসীকে অনুরোধ করি, অাপনারা কোনপ্রকার গুজবে কান দিবেন না এবং গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করা রাষ্ট্রবিরোধী কাজ এবং গণপিটুনি একটি গুরুতর ফৌজদারী অপরাধ৷ এখন পর্যন্ত ঘটে যাওয়া প্রত্যেকটি গণপিটুনির ঘটনার পুলিশী তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে৷

ওসি জানান, গোপালপুর একটি ঐতিহাসিক ও শিক্ষিত জনপদ। এই জনপদের মানুষ কখনো এ ধরনের গুজবে বিশ্বাস করতে পারে না৷ আসুন অামরা সবাই সচেতন হই। গুজব ছড়ানো এবং গুজবে কান দেয়া থেকে বিরত থাকি৷ সন্দেহজনক কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে গোপালপুর থানা পুলিশকে খবর দেয়ার জন্যও তিনি সকলকে অবগত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল অাবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, গোপালপুর বার্তার নির্বাহী সম্পাদক কে এম মিঠু, সাংবাদিক সাইফুল ইসলাম ও নুর অালম প্রমূখ।


Top
error: Content is protected !!