আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ পালিত

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক পদক্ষিন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস, সহকারি কমিশনার (ভূমি) রেজা মোহাম্মদ গোলাম মাসুদ প্রধান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার আলীম আল রাজী, থানা তদন্ত কর্মকর্তা মো. শফিউল আলম, উপজেলা ভাইসচেয়ারম্যান মীর রেজাউল হক, মেডিকেল অফিসার ডাক্তার খাইরুল ইসলাম, গাইনী বিশেষজ্ঞ ডাক্তার নিলু শারমিনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে  কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডাক্তার ও সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শতাধিক ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী ও সদস্য উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!