আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্ধোধন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা আজ সোমবার সূতী হোসেন শহীন সোহরাওয়ার্দী হাইস্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাজমুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবীর, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল হাই প্রমুখ।

পরে অতিথিবৃন্দ স্কুল শিক্ষার্থীদের কৃমিনাশক টেবলেট সেবন করিয়ে সপ্তাহব্যাপি জাতীয় কৃমি নিয়ন্ত্রন কর্মসূচির উদ্ধোধন করেন। উল্লেখ্য পহেলা অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার দেশব্যাপি এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।


Top
error: Content is protected !!