আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

কে এম মিঠু, গোপালপুর :

‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’ প্রতিপাদ্যে আজ বুধবার টাঙ্গাইলের গোপালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর অতিক্রম করে হাসপাতাল চত্বরে শেষ হয়।

পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন প্রমুখ।


Top
error: Content is protected !!