আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর :

‘সময় এখন নারীর; উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা’ প্রতিপাদ্যে অাগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে উপজেলা চত্তরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, কৃষি অফিসার শফিকুর রহমান, সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম রুমী, ইনস্ট্রাক্টর (ইউআরসি) মো. আব্দুস সেলিম প্রমূখ।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন এনজিও, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ দুই শতাধিক নারী অংশ নেন।


Top
error: Content is protected !!