আজ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরে দুঃস্থদের মাঝে চিকিৎসা সেবাসহ ঔষধ প্রদান

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে পাঁচ শতাধিক দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ প্রদান করা হয়েছে।

আজ শনিবার দিনব্যাপী পৌরসভা কার্যালয়ে সিরাজগঞ্জ খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজের ডাক্তারগণ ডা. শাহীন অধ্যায়ন চক্রের আয়োজনে ডক্টরস এন্ড মেডিক্যাল স্টুডেন্টস অফ টাঙ্গাইলের সহযোগিতা এবং পৌর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এ সেবা প্রদান করা হয়।

উদীচী শিল্পী গোষ্ঠী গোপালপুর শাখার সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র রকিবুল হক ছানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজের এসোসিয়েট প্রফেসর ডা. শহীদুর রহমান শাহীন, শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, পৌর কাউন্সিলর আল মামুন, ব্যবসায়ী সুভাষ চন্দ্র কুন্ড, মো. সবুজ, সাংবাদিক মো. সেলিম হোসেন প্রমূখ।


Top