আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


গোপালপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ পালিত

নিজস্ব সংবাদদাতা : সারাদেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে গতকাল বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এজেএম সালাহ উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. শফিকুর রহমান, ভেটেরিনারী সার্জন ডাঃ মো. উমর ফারুক, বিআরডিবি’র চেয়ারম্যান বাবুল হোসেন আকন্দ, সাবেক বিআরডিবি চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পোল্টি খামার মালিক সমিতির সভাপতি রফিকুল ইসালাম মুকুল, শহর আওয়ামীলীগ সভাপতি এস এম রফিকুল ইসলাম, ফিড সেলারস হায়দর আলী প্রমূখ।

সেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে শিক্ষার্থীদের ডিম খাওয়ানো, কৃমিনাশক ঔষধ বিতরণসহ বিনামূল্যে সেবা প্রদান কর্মসূচি পালন করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!