আজ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : ‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে গোপালপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনার সার্বিক উপকারিতা নিয়ে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. রায়হানুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. সুমনা দাস, যুব উন্নয়ন অফিসার ইসমাইল হোসেন, আনসার ভিডিপি অফিসার শামসুন নাহার, সহকারি মৎস অফিসার সুলতান মাহমুদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা অফিসার রুপ জিন্নাত রিয়া।


Top