আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুর, মধুপুর ও ধনবাড়ীতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর, মধুপুর ও ধনবাড়ী উপজেলায় দৈনিক ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত হয়েছে।

আজ রবিবার বিকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গোপালপুর মুক্তিযোদ্ধা সংসদে দৈনিক ইত্তেফাকের গোপালপুর সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রকিবুল হক ছানা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন। গোপালপুর প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রবীণ শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা, পৌর আওয়ামীলীগের সভাপতি এসএম রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুখ, সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, নন্দনপুর রাধারাণী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল করিম, সুজন গোপালপুর শাখার সভাপতি অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। পরে প্রধান অতিথি কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

একই ভাবে ধনবাড়ী উপজেলায় ধনবাড়ী পৌর ভবনে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুখ আহমদ ফরিদ। বক্তব্য রাখেন ধনবাড়ী প্রেসক্লাব সভাপতি স ম জাহাঙ্গীর আলম, সম্পাদক আনছার আলী।

মধুপুর উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ। বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি এস এম শহীদ, দৈনিক প্রগতির আলোর প্রধান সম্পাদক নাজমুছ সাদত নোমান প্রমুখ। মধুপুর ও ধনবাড়ী উপজেলার আলোচনা সভার সভাপতিত্ব করেন গোপালপুর প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!