আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


জরুরি সেবার ‘৯৯৯’ হটলাইন উদ্বোধন

ডেক্স নিউজ : ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশী সেবা ‘৯৯৯’ নম্বরের সম্প্রসারিত ব্যবহারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার সকালে রাজধানীর আব্দুল গনি রোডে পুলিশ কন্ট্রোল রুমে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রম উদ্বোধন করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যেই চালু হচ্ছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রম।

দেশের যে কোন নাগরিক জরুরি প্রয়োজনে ৯৯৯ এ কল করে পুলিশ, এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করতে পারবেন। ৯৯৯ সেবাটি সম্পূর্ণ টোলমুক্ত অর্থাৎ এ নম্বরে কল করলে কোন ফি দিতে হবে না।

৯৯৯ হেল্প ডেস্ক মোবাইল অ্যাপলিকেশন ডাউনলোড লিংক: । মোবাইল অ্যাপ ব্যবহার করে ৯৯৯ কল সেন্টারে সরাসরি ফোন, লাইভ চ্যাট, বিভিন্ন তথ্য খোঁজার জন্য সার্চ অপশন ব্যবহার করা যাবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!