আজ || মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনাম :
 


রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে ঠিকই, কিন্তু বিত্তবানরা কোথায়?

ডেস্ক নিউজ :

মিয়ানমার সেনাবাহিনীর বর্বরোচিত নির্যাতনে রাখাইন রাজ্য ছেড়ে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে এসেছে ঠিকই, কিন্তু বিত্তবানরা অন্যদিকে মোড় নিয়েছে। তারা সৌদি আরব ও মালয়েশিয়া পাড়ি জমিয়েছেন বলে জানা গেছে।

রোহিঙ্গাদের জন্য সৌদি আরবের দরজা সবসময় খোলা থাকলেও বর্তমানে কিছুটা কড়াকড়ি আরোপ করেছে সৌদি প্রশাসন তবে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য চার হাজার কোটি টাকা ত্রাণ হিসেবে দিচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

এছাড়া রোহিঙ্গাদের জীবন বাঁচাতে সীমান্ত খুলে দিয়ে তাদের অাসতে এবং খাওয়া-দাওয়াসহ চিকিৎসা সহায়তা দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করেন তিনি। সেই খরচ সৌদি সরকার বহন করারও ঘোষণা দেয়। এরই মধ্যে তিনি ৫০ টন খাবার, ওষুধ ও চিকিৎসক পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন।

সৌদি বাদশাহ জাতিসংঘে রোহিঙ্গা গণহত্যার নিন্দা প্রস্তাব উত্থাপন করান যুক্তরাষ্ট্রকে দিয়ে। তবে নিন্দা প্রস্তাবটি আটকে দিয়েছে শি জিনপিং এর দেশ চীন। তার পরেও থেমে যায়নি সৌদি আরব। রোহিঙ্গাদের জন্য স্থায়ীভাবে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে।

৫ লাখ রোহিঙ্গাকে সৌদি সরকার আশ্রয় ও কাজের সুযোগ করে দিয়েছে। দেশটি গত ৩৫ বছর ধরে রোহিঙ্গাদের সাহায্য করে আসছে। অন্যদিকে অং সান সু চি’র সরকার সৌদিকে প্রতিপক্ষ বল মনে করে। চলতি সহিংসতায় সৌদি আরবের সাতজন নাগরিককে অভিযুক্ত করেছে মিয়ানমার।

রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের উখিয়ায় রাবেতা হাসপাতালসহ রাখাইনে বেশকিছু হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে সৌদি আরব। সবকিছুই রাবেতা নামক এনজিও’র মাধ্যমে করেছে সৌদি আরব। এছাড়া রোহিঙ্গা ভিশন টিভি, আরকান টিভিসহ রোহিঙ্গাদের যাবতীয় গণমাধ্যম সৌদি আরব থেকে সম্প্রচার হয় এবং যাবতীয় কার্যক্রম চালায়।

২৫ আগস্টের পর প্রায় ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। আগে পরে সব মিলিয়ে বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।

সূত্র : ইউপিআই

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!