আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরের সংবাদককর্মী অসুস্থ সোহেল রানা সবার কাছে দোয়া প্রার্থী

ডেক্স নিউজ : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আমার সংবাদ পত্রিকার গোপালপুর সংবাদদাতা অসুস্থ মো. সোহেল রানা দ্রুত আরোগ্য লাভের জন্য দেশ-বিদেশের সকলের কাছে দোয়া কামনা করেছেন।

মো. সোহেল রানা জন্ডিস রোগে আক্রান্ত হয়ে স্থানীয় চিকিৎসায় তার শরীরের অবস্থা কিছুটা অবনতি হলে গত ১৭ আগস্ট বৃহস্পতিবার ঢাকার মিরপুরের আজমল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সেনাবাহিনীর একজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে বর্তমানে তার চিকিৎসা চলছে।

আজ শনিবার গোপালপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীন অসুস্থ সংবাদকর্মী সোহেল রানার খোঁজখবর নিতে মিরপুরের আজমল মেডিকেল হাসপাতালে গিয়ে দেখা করেন। তিনি সোহেল রানার বর্তমান অবস্থা জানতে ও তার দেখাশোনার জন্য ডাক্তার এবং নার্সদের সাথে কথা বলে গোপালপুর বার্তাকে জানান, বর্তমানে সোহেল কিছুটা আরামের দিকে। তার স্ত্রী এবং স্বজনরা তার পাশে রয়েছেন। সোহেল তার রোগ মুক্তির জন্য দেশ-বিদেশের সকলের কাছে দোয়া কামনা করেছেন। পাশাপাশি গোপালপুর প্রেসক্লাব ও মিডিয়াকর্মীদের পক্ষ থেকেও তার জন্য শুভ কামনাসহ সকলের নিকট থেকে সোহেল রানার জন্য দোয়া কামনা করেন।


Top
error: Content is protected !!