আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে দিনব্যাপী স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর : ‘আমার স্বাস্থ্য, আমার উন্নতির সোপান’ স্লোগানে সূর্যের হাসি ক্লিনিক ও স্বনির্ভর বাংলাদেশ এর আয়োজনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইলে দিনব্যাপী স্বাস্থ্যমেলা, র‌্যালী, পথনাটক, লাঠিখেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্যমেলা উপলক্ষে বৃহস্পতিবার (২৯ জুন) সকালে একটি র‌্যালী ঝাওয়াইল সূর্যের হাসি ক্লিনিক থেকে শুরু হয়ে ঝাওয়াইল মহারাণী হেমন্ত কুমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূর্যের হাসি ক্লিনিক সংলগ্ন ঝাওয়াইল ফুটবল মাঠে শেষ হয়।

ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে গ্রাম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করা ও স্বাস্থ্য বিষয়ে জনসচেনতা বৃদ্ধি করা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যসহ মেলার শুভ উদ্বোধন করেন মো. লুৎফুল কিবরিয়া, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা বিভাগ, টাঙ্গাইল। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, নজরুল ইসলাম খান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও চেয়ারম্যান স্বনির্ভর বাংলাদেশ এবং গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। বক্তব্য রাখেন মো. রফিকুল ইসলাম, সহযোগি অধ্যাপক ও বিভাগীয় প্রধান, স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ ও মিটফোর্ট হাসপাতাল, মো. শাহজাহান কবির, সাবেক ডিপুটি সিভিল সার্জন এবং কনসালটেন্ট সূর্যের হাসি ক্লিনিক ঝাওয়াইল, ডা: সুমনা দাস, এমওএমসিএইচ এফপি ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোপালপুর, মো. আবুল হোসেন বিএসসি, প্রাক্তন প্রধান শিক্ষক, ভেঙ্গুলা উচ্চ বিদ্যালয়, মো. আলাউদ্দিন, কাস্টম সুপারেনটেনডেন্ট, রংপুর, ঝাওয়াইল সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মো. আজিজুল হক প্রমুখ।

এসময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেলায় আগত স্টল পরিদর্শন, পথনাটক ও আকর্ষনীয় লাঠিখেলা উপভোগ করেন অতিথিরা।


Top
error: Content is protected !!