আজ || বুধবার, ২৪ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : ‘পুলিশি জনতা-জনতাই পুলিশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুর থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে থানা মিলনায়তনে পুলিশ-জনতার সমন্বয়ে সমাজের সকল প্রকার অপরাধ দমন ও সাধারণ জনগণের কাছে আইনী সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গের উন্মোক্ত আলোচনার মাধ্যমে বিভিন্ন অভিযোগ ও পরামর্শ গ্রহনের পর প্রধান অতিথি রামানন্দ সরকার বলেন, ‘সমাজ থেকে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, চুরি ও সন্ত্রাসসহ নানামূখী অপরাধ ঠেকাতে পুলিশের পক্ষে একা কখনোই সম্ভব না। সামাজিক ও পারিবারিক সচেতনতা, আইনসংস্থা বাহিনীকে পরিচয় গোপন করে হলেও নির্ভয়ে তথ্য প্রদান করে সহযোগিতা করতে হবে।’ তিনি সচেতনতাবৃদ্ধি এবং অপরাধ ঠেকাতে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের ভিন্নভিন্ন পয়েন্টে সভা-সেমিনারের আয়োজন করা, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়াসহ সকলের পাশে থেকে একযোগে কাজ করার ঘোষণা দেন।

থানা কর্মকর্তা (তদন্ত) মো. সোহরাব হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, উপজেলা ভাইচ চেয়ারম্যান আব্দুল লতিফ, পৌর কাউন্সিলর আল মামুন ও মো. নজরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি হরিপদ দে মঙ্গল ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র কুন্ডু, গোপালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন প্রমূখ। সভায় সাংবাদিক, শিক্ষক, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সকল ওয়ার্ড কমিটির সভাপতি, সম্পাদক, সদস্যবৃন্দ সহ, ইউপি মেম্বার, পৌর কাউন্সিলর, সুশীলসমাজের জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও থানা এবং গ্রাম পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!